শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

আশুরায়ে মুহাররম আজ

আশুরায়ে মুহাররম আজ ৷ ..
আজকের এই দিনে আল্লাহ তা'আলা
নবী হযরত মূসাকে (সা.) ফেরাউনের
নির্যাতন ও নিপীড়ন থেকে রক্ষা করে
ফেরাউনকে তার স্বদলবলে চিরতরে
ধ্বংস করে দিয়েছিলেন ৷

ওগো দয়ালু রব,
যেভাবে তুমি ঐ যুগের ফেরাউনের
কবল থেকে তোমার গোলামদেরকে
রক্ষা করেছিলে ও ধ্বংস করেছিলে
ফেরাউনকে তার স্বদলবলে, সেভাবে
তুমি এই যুগের ফেরাউনদের কবল
থেকে রক্ষা করো আমাদেরকে ও ধ্বংস
করে দাও তার উত্তরসূরীদেরকে ! ..

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

সালাতুত তাহাজ্জুদ

বিখ্যাত বুযূর্গ জুনাইদ বাগদাদী রহ.
এর ইন্তিকালের পর জনৈক ব্যক্তি
তাঁকে স্বপ্নে জিজ্ঞেস করলেন– হে
আবুল কাসেম ! (উপনাম) আপনার
কী অবস্থা? এই জগতের কোন জ্ঞান
আপনার বেশি উপকার করেছে?!
উত্তরে তিনি বললেন, সব রকমের
তথ্য ও তত্ত্বজ্ঞান বেকার ও অনর্থক
সাব্যস্ত হয়েছে ! ঐ কয়েক রাকাত
সালাতই শুধু আমার কাজে এসেছে,
যা আমি রাতের নির্জনতায় আদায়
করেছিলাম ৷
[ ইমাম গাযালীর (রহ.) চিঠি থেকে ]

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

মুসলিমদের জন্য মানবতা থাকতে নেই!

মানুষের ছদ্মবেশে  সমাজে বসবাস
করা এমন কিছু নর্দমার কীট রয়েছে,
মুসলিম নাম ধারণ করা সত্ত্বেও দেখি,
' ইসলাম ও মুসলমান ' নিয়েই কেবল
তাদের যত জ্বালা ! নিজেদেরকে ওরা
অতি মানবতাবাদী প্রমাণ করার জন্য
অন্য সকল মত/ধর্মালম্বীর বিপরীতে
তাদের পক্ষে কেবল মুসলিমদেরকেই
গালির লক্ষ্যবস্তু বানিয়ে নেয় ! অথচ,
সারা বিশ্বে যখন একমাত্র মুসলিমেরাই
নির্যাতিত, নিপীড়িত, তখন তারা স্বীয়
চোখ-কানে কুলুপ এঁটে রাখে ! এবং
কথিত মানবতাবাদের দরজায় তালা
লাগিয়ে নেয় ৷ মূলতঃ তাদের কাছে–
মুসলিমদের জন্য মানবতা থাকতে নেই!

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

মুসলিম আমরা বড় অসহায়

গোটা বিশ্বের যেদিকেই লক্ষ্য করছি,
মুসলিম নির্যাতিত; শুধু মুসলিমেরাই
নির্যাতিত হচ্ছে আজ! বিশ্ব মানবতার
এ এক নির্মম পরিহাস! জঘন্য ইতিহাস!
ক্রমেই দূর্বল, ক্ষমতাশূন্য এবং অথর্ব
জাতিতে পরিণত হচ্ছি আমরা ! শেষটা
কোথায় গিয়ে পৌঁছে, আল্লাহুই ভাল জানেন!
মজলূমদের জন্য কিংবা নিজেরকে
রক্ষা করার জন্যও আমরা কিছুই
করতে পারছিনা! আমরা জিহাদ ফী
সাবীলিল্লাহ ছেড়ে দিয়েছি! মৃত্যুভয়
ও দুনিয়ার মুহাব্বত আমাদের চিন্তা-
চেতনায়, মন ও মস্তিস্কে !
"জিহাদ" শব্দটিকেও ইহুদী—খ্রিস্টান
পরিচালিত বিশ্ব মিডিয়া কলুষিত
করে রেখেছে, নিজেদের স্বার্থ রক্ষার্থে !
জিহাদ বলতে আজ জনতা সন্ত্রাস ও
অপরাধ কর্মকান্ডকে বুঝে নিয়েছে !
কি মুসলিম দেশ, কি অমুসলিম দেশ,
সব দেশেই এই ধারণা ছড়ানো হচ্ছে!
সুতরাং আমরা মুসলিমরা আজ মার
খাওয়া ছাড়া কিছুই করতে পারি না !

★ ক্ষমতার দৌঁড় শেষ যেখানে–
(ক). তীব্র প্রতিবাদ জানাতে পারি!
(খ). স্মারকলিপি দিতে পারি !
(গ). সাংবাদিক সম্মেলন করতে পারি!
(ঘ). পারি কান্না করতে, দু'আ করতে
এবং বদদু'আ দিতে!
(ঙ). আর পারি টুকিটাকি কিছু ঘুম
পারানো কর্মসূচী দিতে, হাতে নিতে!

নির্দিষ্ট এই গন্ডির বাইরে আর কিছুই
করার ক্ষমতা যে নেই আমাদের! বাঘ
সাদৃশ জাতি আমরা আজ বিড়াল
সাদৃশ জাতি হয়ে গেছি বা যাচ্ছি !
মাঝে মাঝে মনে হয় তাই,
হারিয়ে যাই এই দুনিয়ে থেকে, আমি ও আমরা !

ভয় হয়, শংকিত আমি

ভয় হয়,
বাঙালী জাতিকে না জানি কোনদিন
রোহিঙ্গাদের ভাগ্য বরণ করতে হয় !
কারণ ....
রোহিঙ্গাদের মতো করেই আমরা
অপরিকল্পিত জীবন যাপন করছি!

শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

ফেসবুক: উপকার ও অপকার

অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কথা লিখা/বলার এমন একটি প্লাটফর্ম, যার মাধ্যমে দেশ, জাতি ও জনতার একদিকে উপকার যেমন হচ্ছে, অন্যদিকে অপকার বা ক্ষতিও তেমন হচ্ছে! ক্ষুদে অভিজ্ঞতায় যা মনে হচ্ছে আমার, তা হলো ..

★★★উপকার★★★
উপকারের কথা যদি বলি, তবে বলতে হবে— ফেসবুকের মাধ্যমে আমরা খুব কম ও দ্রুতসময়ে দেশ-বিদেশের খবর জানতে পারি, নতুন ও পুরাতন বন্ধুদের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারি, নিজেদের ভালো কিংবা মন্দ সব ধরণের অনুভূতি সবার সাথে শেয়ার করতে পারি, সমাজ/দেশ ও জনতার কল্যাণে নিজেদের বক্তব্য খোলামেলা প্রকাশ করতে পারি, এ বিষয়ে অন্যদের বক্তব্যও দেখতে পারি এবং নিজস্ব চিন্তা-চেতনার ব্যাপারে জনতার মূল্যায়ণ বুঝতে পারা সহ আরো কিছু উপকার যে আছে, তা অস্বীকার করার কোনো উপায়/সুযোগ নেই!

★★★অপকার★★★
অপকারের ফিহরিস্তটাও বেশ লম্বা ও কুদীর্ঘ ! বলা যায়, অপকারটাই তুলনামূলক বেশি ৷ তবুও, বিভিন্ন কারণে ফেসবুক ব্যবহার ছেড়ে দেয়া যাচ্ছে না! অপকারগুলোর মাত্র কয়েকটার কথা যদি বলি, তবে অবশ্যই বলবো— ফেসবুক আমাদের জীবনটাকে খুব খারাপ করে তুলছে! আমাদের মূল্যবান সময়গুলোকে গাফলতের সাগরে ডুবিয়ে/ভাসিয়ে দিচ্ছে, যারা মন্দ কী জিনিস একসময় বুঝতো না, তাদেরকে তা বুঝিয়ে/শিখিয়ে দিচ্ছে, বাস্তবের যিরোকে 'নেকা হিরো' বানিয়ে দিচ্ছে, কখনো বা বাস্তবের হিরোকে অন্যায়ভাবে যিরো বানিয়ে দিচ্ছে, 'অবুঝ' বালক/বালিকারা নিজেদের মতো করে দীনে ইসলামের মনচাহি ব্যাখ্যা/ওয়াজ নিয়ে হাজির হচ্ছে! যা ইচ্ছে ওরা লিখে যাচ্ছে— কখনো বড় এবং সম্মানীজনদেরকে কটাক্ষ/অপমান করে, কখনো বা নিজেদের কৃত বেহায়াপনার গৌরব (!) নিয়ে! এমন আজগুবি ও গাঁজাখুরি আরো অনেক কিছুই ওরা প্রসব করছে প্রতি মূহুর্তে! ঠেকায় ওদের কে?! ইসলামের নেড়ী (নাস্তিক, মালঊন) দুশমনগুলো ইসলাম, আল্লাহ ও ইসলামের নবীকে (সা:) নিয়ে কটাক্ষ করছে এবং 'যথেচ্ছা' বলে যাচ্ছে, হায় !

"বিড়ালের গলে ঘন্টা বাঁধবে কে ! "
সবই সম্ভব হয়েছে মার্ক জুকারবার্গের
বক্ষমান ফেসবুক হযরতের কল্যাণে !

রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭

কী চমৎকার শিক্ষা !

বাদশাহ যুলকারনাঈনকে তাঁর মৃত্যুর সময়
কেউ জিজ্ঞেস করলো, 'জীবনের এই অল্প
সময়ে গোটা দুনিয়াকে কীভাবে আপনি
করায়ত্ত্ব করলেন?' বাদশাহ তাকে বললেন
মাত্র দু'টি কাজের মাধ্যমে তা সম্ভব হয়েছে !

(১) আমার কোনো বন্ধুকে কখনো শত্রু
হওয়ার সুযোগ দেইনি !
(২) যারা শত্রু ছিলো, তাদেরকে আমি বন্ধু
হতে বাধ্য করেছি— উত্তম আখলাক তথা
সুন্দর ও মাধুর্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে !

বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭

সমালোচনা করতেও যোগ্যতা চাই!

বাদশাহ হারুনুর রশীদের ইন্তেকালের
পর তাঁর পুত্র বাদশাহ মামুনুর রশীদ
স্বীয় পিতার সিংহাসনে সমাসীন হন ৷

তিনি একবার ঘোড়ায় সওয়ার হয়ে
কোথাও যাচ্ছিলেন ৷ রাস্তার পাশেই
জুতা সেলাইরত এক মুচি গমগমিয়ে
বলে উঠলো— এই লোকটা সেদিনই
আমার নজর (!) থেকে পড়ে গেছে ,
যেদিন সে তার ভাইকে ঠকিয়ে নিজে
ক্ষমতার চেয়ারে বসেছে !

বাদশাহ মামুনুর রশীদ তখন উপস্থিত
জনতার উদ্দেশ্যে ' বিদ্রুপাত্মক হাসি '
হেসে বললেন—

" কে আছো ভাই, আমাকে একটু ধরে
এই→মুচির নজরে (!) উঠিয়ে দাও .. ! "

মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

নেককারদেরকে ভালোবাসি!

" নেককারদেরকে আমি ভালোবাসি,
যদিও নই (হতে পারিনি) তাঁদের মত!
আশা—আল্লাহ আমাকেও নেককার
হওয়ার তাউফীক দান করবেন .. ৷ "

احب الصالحين و لست منـهم؛
لعل اللــــه يرزقنـــــــي صلاحـــــــــــا

হযরত উমর ইবনুল খাত্তাবের (রা.) বিনয়

জনৈক ব্যক্তি হযরত উমর ইবনুল
খাত্তাবের (রাযি.) উদ্দেশ্যে বললো,
' আপনার মতো কাউকে দেখিনি ! '
উমর (রাযি.) বললেন—
তুমি আবূ বকরকে (রাযি.) দেখেছো?
লোকটি বললো— না, দেখিনি !
উমর (রাযি.) তখন বললেন—
খোদার কসম, যদি বলতে তুমি
তাঁকে দেখেছো, তাহলে অবশ্যই
আমি তোমাকে প্রহার করতাম !