মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

আমি আল্লাহকে সব বলে দেবো!

ফেসবুক ও টুইটারে এ সপ্তাহের
সবচেয়ে আলোচিত ছবি এটি।
সিরিয়ায় যুদ্ধাহত এ শিশুটি স্থানীয়
হাসপাতালে এভাবেই কেঁদে কেঁদে
বলতে থাকে-
"আমি আল্লাহকে সব বলে দেবো .."
উল্লেখ্য যে, বুলেটের আঘাতে
জর্জরিত এ ভাইটি এখন মৃত্যুর প্রহর গুনছে।
আল্লাহ যেনো এই মাসুম ভাইটিকে সুস্থ
করে দ্বীনে ইসলামের অনেক বড় খাদেম
বানিয়ে দেন।আমীন।
নয়া দিগন্ত পত্রিকার ফেসবুক পেজে
তার 'হৃদয় ভরপুর কষ্টে উচ্চারিত' "আমি
আল্লাহকে সব বলে দেবো .." দেখে আমি
চোখের পানি ধরে রাখতে পারিনি
সেদিন।
ছোট এ ভাইটিকে দেখেই বুঝা যাচ্ছে সে
আল্লাহকে কী বলে দেবে …
হে আল্লাহ, তুমি গোটা বিশ্বের সকল
মজলুম মুসলিম ভাইদেরকে আপন যিম্মায়
নিয়ে রক্ষা করো।
আমরা যে কেবল তোমারই সাহায্যের
প্রতীক্ষায় …
আমাদের জন্য তুমিই যথেষ্ট হয়ে যাও!


[ ৩-১-২০১৪ এর পোস্ট ৷ আজও এমন অসংখ্য নির্যাতন চলমান সিরিয়া, ফিলিস্তিন ও গোটা মুসলিম দুনিয়ায় ৷ ]

দিশেহারা নাবিক মোরা!

অন্ধকার রাতে অথৈ সমুদ্রে
পথহারা নাবিক যখন তার
সমুদ্রের কিনারা খুঁজে পায়
না, ফলে 'উদ্ভ্রান্ত' হয়ে ঘুরতে
থাকে চতুর্দিকে,আর এভাবে
যখন কেটে যায় তার আরো
কিছু দিন .. তখন দিশেহারা
ঐ নাবিক যে মুসিবতটা ফেস
করে থাকে, বর্তমান দুনিয়ার
গোটা মুসলিম জাতিও আজ
সেই মুসিবতটাই ফেস করছে!
মুসলিমেরাও আজ দিশেহারা। ..
কেউ জানি না, শেষ কোথায় !

ছবিও কথা বলে!

প্রজা মেরে 'ডিনার' সারতে
চেয়েছিলেন বনের রাজা! কিন্তু;
তা আর হলো কই?! সম্মিলিত
প্রতিরোধের মুখে কোনো রকম
প্রাণ নিয়ে পালিয়ে বাঁচতে হলো
রাজা মশাইকে!
ছবি কথা বলছে, শুনছেন কি? ..

সুবর্ণ সুযোগ!

যারা তাহাজ্জুদের বরকত পেতে চাই, তাদের জন্য রমাযানুল মুবারক এক সুবর্ণ সুযোগ! কারণ, চাইলেই আমরা সাহরীর আগে কমপক্ষে চার রাকাত হলেও তাহাজ্জুদ আদায় করতে পারবো, ইন শা আল্লাহ ৷
আল্লাহ সহজ করে দিন ৷

প্রতিটি অসুস্থতাই যন্ত্রণার!

প্রতিটি অসুস্থতাই যন্ত্রণার!

মাঝে মাঝেই আমরা অসুস্থ হয়ে পড়ি ৷ ঠান্ডা, জ্বর, কাশি, মাথা ব্যথা, টায়ফয়েড, জন্ডিস ও চিকুনগুনিয়ার মতো নতুন নতুন অসুখে! অসুস্থতা কী যে যন্ত্রণার, ভুক্তভুগি ছাড়া কেউ তার যথাযথ উপলব্ধি করতে পারবে না, বর্ণনা দিতে পারবে না ৷ কোনো অসুখকেই ছোট করে দেখার সুযোগ নেই ৷ সবগুলোই যন্ত্রণার ৷
শান্তনার কথা হলো, এগুলো রব-আল্লাহ'র পক্ষ হতে রহমত ও পরীক্ষা ৷ তথাপিও আমরা অনেক সময় ইচ্চায়-অনিচ্ছায় ধৈর্যচ্যুত হয়ে যাই ৷ আল্লাহ মাফ করুন— মুখ দিয়ে বের হয়ে যায় অধৈর্যের কথা, অন্যায় কথা ৷ আবারো বলি, আল্লাহ মাফ করুন ৷
আমাদের বুঝ দূর্বল, চিন্তা-চেতনা দূর্বল, আরো দূর্বল মন-মানসিকতা! তাই কস্ট হয়, দুঃখ হয় এবং বাজে বকি!
আল্লাহ সবরে জামীল নসীব করুন ৷
আজ প্রায় ১৮ দিন যাবত অসুস্থ আমি ৷ ঠান্ডা, জ্বর, কাশি, গুটি/বসন্ত/পক্স ও স্বর ভাঙা .. ধারাবাহিকভাবে!
তারাবীহ পড়াতে কস্ট হয়, তবুও পড়াচ্ছি- আলহামদুলিল্লাহ!
আজ ভোর হতে আবার পুরো শরীর ঝিমঝিম করছে! চক্ষু শীতল হয়ে আসছে! মেজায খিটখিটে লাগছে! সবকিছুই খুব বিরক্ত লাগছে! আল্লাহ রহম করুন, মাফ করুন ৷

অসুস্থ থেকে একটা অভিজ্ঞতা হাসিল হয়েছে যে- সব অসুস্থতাই যন্ত্রণার এবং সব অসুস্থতাই বারবার মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়!
[ ২১ মে ২০১৮ এর পোস্ট ]

সবার জন্য পরামর্শ–০৪

আমাদের প্রায় সবারই কাছের এমন কিছু
বন্ধু-বান্ধব বা পরিচিতজন থাকেন, যাদের
সাথে আমরা খুব ফ্রেন্ডলি মিশি এবং স্বহাস্য
সব ধরণের গল্পও করে থাকি ! যার ফলে
প্রায়শঃই দেখা যায়, আমরা ও তারা পরষ্পর
রসালো গল্প বা খুব সাধারণ কথোপকথনের
সময়েও এমন এমন শব্দ ও বাক্যের ব্যবহার
করে থাকি, যা অন্য দশ জনের সামনে বলতে
কিছুটা হলেও লজ্জা বা ইতস্তবোধ করি! অথচ
সম্পর্কের দোহাই দিয়ে সেই সকল শব্দ ও বাক্যই
আজ আমরা অবাধে এই অনলাইন মিডিয়া
এবং পাবলিক প্লেসেও ব্যবহার করছি প্রতিনিয়ত!
ফলে লজ্জিত হচ্ছি আমরা সবাই! কারণ,
বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেনী-পেশার মানুষ
নিয়েই আমাদের ব্যক্তি জীবন সাজানো থাকে!
পরামর্শ হলো,
আমরা যেন বিশেষ করে অনলাইন মিডিয়া
এবং পাবলিক প্লেসে অপর ভাই ও বন্ধুর
সম্মানের প্রতি যথেষ্ট খেয়াল রাখি ! কারো
সামনে কাউকেই যেন লজ্জিত হতে না হয়!

সবার জন্য পরামর্শ–০৩

ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায়
মাঝে মাঝেই হয়তো দেখে থাকবো যে–
বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে বিভিন্ন
ইসলামি দল ও জাতির কর্ণধার মুহতারাম
আলেম-উলামাদের নিয়ে খুব জঘন্য এবং
অশালীন ভাষায় মন্তব্য করা হচ্ছে! আমি
নিজেও বহু দেখেছি! এমতাবস্থায় আমার
পরামর্শ হলো, " ভিন্ন মত ও ভিন্ন পথেরও
যদি হয়, যৌক্তিক সমালোচনা এবং মার্জিত
ভাষায় যেন করি! অসুন্দর ও অবমাননাকর
শব্দ/বাক্যগুলো যেন আমরা পরিহার করি!
আর যেখানে আমার করা মন্তব্যকে অনর্থক/
বে-ফায়েদা মনে হবে, সেখানে যেন সবচেয়ে
নিরাপদ রাস্তা 'চুপ থাকা'টাকেই বেছে নিই ! "

সবার জন্য পরামর্শ–০২

হাফেজে কুরআন যারা খতমে তারাবীহ
পড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা ৷

যথেষ্ট দুঃখজনক হলেও সত্য যে,
সারা বছর অন্য সবকিছু করার সময় পেলেও 'আমরা অনেকেই' কুরআনে হাকীম তিলাওয়াতের সুযোগ তেমন পাই না ! কেন পাই না? .. আল্লাহ মা'লূম ! ফলে কুরআন আমাদের দিলে ঘুমিয়ে থাকে ! জাগ্রত থাকে না ! কিন্তু, যবে থেকে রমযান শুরু হয়ে গেলো, সেই ঘুমন্ত কুরআনকে জাগাতে দিন-রাত এক করে তিলাওয়াতে মহা ব্যস্ত হয়ে পড়ি আমরা! সওয়াবের আশায় নয়; তারাবীহ পড়াতে হবে যে ! আল্লাহ মাফ করুন ৷
যাইহোক, তারাবীহ তো পড়াতেই হবে! সেজন্য প্রস্তুতির অংশ হিসেবে পর্যাপ্ত পরিমান তিলাওয়াতও করতে হবে!
কিন্তু, দিন-রাত এক করে না ঘুমিয়ে রমযানে যেন আর এতো মেহনত করতে না হয় বা মেহনত কম করলেই চলে, সেজন্য একটি পরামর্শ ! মানলে কাজে দিবে, নিশ্চিত ! ইনশা আল্লাহ ৷

→ প্রতিদিনের তারাবীহের জন্য যেই পরিমান
তিলাওয়াতের প্রস্তুতি আমরা নিয়ে থাকি ,
ঐ এক-দেড় পারা কুরআন আমরা যেন খুব
ভালোভাবে আয়ত্ত্ব করে নিই! তারাবীহ পূর্ব
সময়ে কাউকে যেন শুনিয়ে নিই! তারাবীহের
পরে যেন কোথাও কোনো ভুল আছে কি না,
শুধরে নিই! সাহরী খেতে উঠবো যখন, তখন
যেন তাহাজ্জুদে দাঁড়িয়ে পুনরায় তা মালিককে
শুনিয়ে দিই! এভাবে যেন প্রতিদিনের আমল
প্রতিদিন করে পুরো একটি মাস কাটিয়ে দিই!
বিশ্বাস করুন, আপনার এই এক মাসের আমল
আপনাকে কমপক্ষে আগামী পাঁচ বছর পর্যন্ত
এনার্জি যোগাবে! প্রতি বছরই যদি এই আমল
জারী রাখা যায়, তাহলে কুরআনের প্রতিটি সূরা ও
আয়াত আপনার সামনে হার হালতে আয়নার
ন্যায় ভাসছে মনে হবে, ইনশা আল্লাহ ৷
তাছাড়া, সারা বছর দৈনন্দিন তিলাওয়াতের
অভ্যাশ তো হাফেজদের জন্য অত্যাবশ্যকীয় ৷

সবার জন্য পরামর্শ–০১

আলিম-উলামা ও ত্বলাবা যারা আছেন-
লেখা-পড়ায় কিংবা চেহারায় একটু কম
হলেও মাদ্রাসা পড়ুয়া মেয়েদেরকেই বিয়ে
করা উচিত ৷ একটু সময় বেশি লাগলেও!
বিপরীত হলে অধিকাংশ ক্ষেত্রেই সংসার
টিকে না অথবা সংসারে শান্তি আসে না ৷
পরিক্ষীত, ব্যতিক্রমের সংখ্যা খুবই নগন্য ৷

ভিন্ন পরিবেশের একটি মেয়ে হঠাৎ করেই
বদলে যেতে পারে না ৷ সম্ভব হয়ে উঠে না ৷
যে মেয়েটি আগে থেকেই পর্দা রক্ষা করে
চলা শিখেনি, নামাযের পাবন্দি করেনি এবং
গান-বাদ্য ও নাটক–সিনেমাকে হারাম বলে
জানে নি, সে কীভাবে কারো কথায় হঠাৎ
করেই বদলে যাবে ?! কীভাবে তা সম্ভব? ..
সে তো নিজেকে 'বন্দী পাখি' মনে করবে !
আর সবকিছুই তার কাছে নিশ্চিত বাড়াবাড়ি
মনে হবে ! অবশেষে দেখা যাবে, লাজ–শরম
ও মান-ইজ্জতের মাথা খেয়ে সংসার ভাঙছে!
কিছুই ভাববে না সে ! কিছুই মনে করবে না !

মান হারাবে আপনার এবং শুধুই আপনার ..

মুসলিম জাতির এ কী হলো!

অধঃপতিত মুসলিম উম্মাহ'র এমন একটি
নাজুক সময় আসবে, যখন মাটির ভেতরে
ঢুকে যাওয়ার রাস্তাটাই শুধু নিরাপদ রাস্তা
বিবেচিত হবে !
উম্মত সেদিকেই ক্রমশঃ এগিয়ে যাচ্ছি আমরা!