বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫

তিনি অনন্য, অসাধারণ!

শায়খ ও উস্তাদে মুহতারাম
মাওলানা মঞ্জুরুল ইসলাম
সাহেব (হাফিঃ) হতে বুখারী
শরীফের দরস গ্রহন করেছি
২০১২-১৩ ইং শিক্ষাবর্ষে ।।
হুযূরকে কাছ থেকে অদ্যবধি
যারাই দেখেছেন, এক বাক্যে
সবাই বলতে 'বাধ্য' হয়েছেন
যে- তিনি অনন্য, অসাধারণ!

ক্বওমী সিলেবাসের জামাতে
নাহবেমীর থেকে নিয়ে পুরো
সাতটি বছর তাকমীল পর্যন্ত
হুযূরকে নিয়ে আমি যতবার
ভেবেছি, ঠিক ততবারই মনে
হয়েছে- তিনি দূর্লভ ব্যক্তিত্ত্ব!

চলনে-বলনে, ইলমে-আমলে,
পোশাক-পরিচ্ছদে, চিন্তা এবং
চেতনায় টপ-টু-বটম পরিপাটি
সাঁজানো-গোছানো এক মহান
ব্যক্তিত্ত্বের নাম হচ্ছে মাওলানা
মঞ্জুরুল ইসলাম সাহেব (হাফিঃ)।
মোটেও বাড়িয়ে বলা নয়; প্রিয়
সাথীবর্গের যারা তাঁকে চিনেন ..
তারাও নিশ্চিত আমার সাথে
একতা পোষণ করবেন, আশা করছি।

দরস-তাদরীস, বয়ানের স্টেজ
এবং ইসলামি রাজনীতিতে বড়
দখল রয়েছে _ প্রিয় হজরতের !
লেখনীতেও তিনি সমানতালে
এগিয়ে চলার প্রয়াস চালাচ্ছেন।
শব্দের 'বিশুদ্ধ উচ্চারণ' এবং
বাচনিক স্টাইলে সচরাচর তাঁর
জুড়ি মেলা কঠিন/অসম্ভব প্রায়!
সহীহ দিকনির্দেশনা, নির্ভেজাল
স্নেহ ও ভালোবাসা প্রদানে তিনি
যে এক বিরল ও মহান ব্যক্তিত্ত্ব ..।

আল্লাহ আমাদের উপর
হজরতের ছাঁয়াকে যেনো
সুদীর্ঘ করে দেন, আমীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন