শনিবার, ৬ জুন, ২০১৫

বন্ধুরা কেউ মনে রাখে নি

২০০১ সালের শেষ দিকের
কথা। এ বছরই ঐতিহ্যবাহী
নাগরপুর বাজার হাফিজিয়া
মাদরাসায় আমাকে মক্তব
বিভাগে ভর্তি করা হয়েছিল।
বর্তমানে চলছে ২০১৫ খ্রীঃ।
আজ পড়ছি দারুল উলূমে ।
২০১৫-ই আমার জীবনের
' সম্ভব্য ' সর্বশেষ শিক্ষাবর্ষ ।
১৪ টি বছর পেড়িয়ে গেছে ।

১৪ বছরের শিক্ষা জীবনের
একেবারেই শেষ প্রান্তে এসে
কিছু হিসেব মিলাতে গিয়ে
যে ভীষণ জটিলতায় ভুগছি,
আল্লাহ যেন সহজ করে দিন।

যিন্দেগীর বাস্তবতা বড় নির্মম !
এ এক মহাসত্য, আগে বুঝি নি।
চৌদ্দ বছরের শিক্ষা জীবনের
প্রতিটি ক্লাসেই আমার ছিলো
২/৪ জন করে অসম্ভব কাছের
কিছু বন্ধু ! যাদের সাথে আমার
পড়া-শুনা, খাওয়া-দাওয়া ও
খোশগল্প কিংবা আনন্দ ভ্রমণ
এই পরিমাণেই হয়ে থাকতো যে,
মনে হতো , জীবনের কোনো
একটি ক্ষণেও আমরা পরস্পরের
কাছে গুরুত্ত্বহীণ  হয়ে  থাকতে
পারবো না। ফলে, প্রফুল্লচিত্ত্বেই
পরস্পরে ওয়াদা করে নিতাম
দোস্ত, আমাকে দাওয়াত না করে
তুই কিন্তু কিছুতেই বিয়ে করতে
পারবি না !  হা হা হা . .  মামুর
বাড়ীর আবদার ছুঁড়ে দিতাম!

হিসেব করে দেখেছি, এ পর্যন্ত
আমার খুবই কাছের ১৩ জন
বন্ধু শাদী মোবারক করেছেন !
দাওয়াত তো বহু দূরের কথা,
একটু জানানোর প্রয়োজনাবোধও
করেছেন কি না, আল্লাহ মা'লূম !

' সবারই নাকি হঠাৎ বিয়ে হয় ! '

দারুল উলূম দেওবন্দে পড়ার
উদ্দেশ্যে দেশ ছেড়েছি, পুরো
দুই বছর অতীত হয়ে গেলো।
খুব বেশি মনে পড়ে ঐ সকল
কাছের বন্ধুদের, যাদের সাথে
দরসের ফাঁকে - ফাঁকে হালকা
রশিকতা এবং বিভিন্ন বিষয়ে
খোশগল্পে মেতে উঠতাম  . .
হৃদয়ের টানে তাই মাঝে মাঝেই
ফোন - কল করে তাদের সাথে
খুব কুশল বিনিময় করে থাকি।

কিন্তু, শেষবেলায় আজ যখন
আমি হিসেব কষতে বসলাম..
আহা,
বিদেশের এই দু' বছরে কেউ তো
'উল্লেখযোগ্য' খবর নেয় নি !
'উল্লেখযোগ্য' কথাটা বললাম।

কল পাওয়ার বিশাল আশা
আমি নাই বা করলাম, তবে
মিসকল পাওয়ার ক্ষুদ্রলোভ
কিংবা ছোট্টদাবীও কি আমি
করতে পারি না, বল বন্ধু ?!
আমি তো সেই আগের মতো
করেই তোদের সবাইকে খুব
এবং খুব 'বেশি '  ফিল করি !

পুরো দু'টি বছর অতীত হয়ে
গেছে, কেউই কি পারতিস না
আগে বেড়ে সেইইই পুরোনো
ভংগিতে জিজ্ঞেস করতেঃ-
'ইব্রাহীম, দোস্ত কেমন আছিস?'
দূর এ দেশ থেকে আমি তো
কেবল তোদের ভালোবাসাপূর্ণ
ছোট্ট একটা ম্যাসেজ কিংবা
একটা মিসকলই আশা করি !

দরস শেষে অবসর সময়ে
প্রত্যহ আমি ইনবক্স এবং
মিসকল চেক করি। কিন্তু ..
হৃদয়ের মধ্যমণি মা ছাড়া আর
কারো মিসকলও স্মরণকালে
আমি খুঁজে পাই নি, বন্ধু .. !

শুধু এ জন্যই আমার কাছে
খুব বেশি মনে হচ্ছেঃ- আহা,
' বন্ধুরা কেউ মনে রাখে নি ! '

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন