উস্তাদে মুহতারাম মাওলানা
হাসান জামীল সাহেব হুযূর
দরসে আমাদের মাঝে মাঝে
শিক্ষণীয় অনেক ' ছোট গল্প '
ও চমৎকার সব উক্তিমালা
শোনাতেন। হৃদয় ছুঁয়ে যেত,
সাথে সাথে লিখে রাখতাম।
সম্ভবতঃ মেশকাতের বছরের
ঘটনা লিখছি ৷ দরসে সেদিন
তিনি কিছুটা তৃষ্ণা অনুভব
করলেন। মেলামাইনের মগে
পানি পেশ করা হলে- তিনি
তা পান করতে করতে বেশ
শান্ত মেজাজ ও নরম কন্ঠে
বললেনঃ- ' (মেলামাইন নয়,)
কাঁচের স্বচ্ছ গ্লাসে পানি পান
করার মজাই আলাদা, তখন
দিল থেকে তোমার বের হয়
আলহাম্দুলিল্লাহ ! কথাটি
সেদিনই উপলব্ধি করেছিলাম।
দীর্ঘ পাঁচ বছর পেড়িয়ে আজ
যখন কাঁচের স্বচ্ছ সে গ্লাসে
পানি পান করছিলাম , মনের
অজান্তেই হৃদয় থেকে হঠাৎ
বেরিয়ে এলো কৃতজ্ঞতার
কালিমা- আলহাম্দুলিল্লাহ !
আল্লাহ হুযূরকে ভালো রাখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন