পৃথিবীর প্রতিটি মানুষই
ভালোবাসার কাঙাল . .
আমি, আপনি এবং সবাই।
ছোটদের প্রতি ভালোবাসার
নাম স্নেহ, মমতা ও আদর।
বড়দের প্রতি ভালোবাসার
নাম শ্রদ্ধা, সম্মান ও আদব।
ধরণ ভিন্ন হলেও কথা এক।
বড়রা চান তাঁদের কর্ম ও
কীর্তির 'যথাযোগ্য' স্বীকৃতি !
ছোটরা চায় তাদের অর্জনের
'বাহবাহ' কিংবা মাশাআল্লাহ !
সবাই কিন্তু এই ধরণের কিছু
একটা প্রত্যাশা করে থাকেন।
কিন্তু, উভয় পক্ষই কেন যেন
এ ক্ষেত্রে চরম উদাসীনতার
পরিচয় দিয়ে থাকে/থাকেন।
আজ স্নেহ, সম্মান ও অন্যের
অর্জনে খুশি হওয়ার ন্যয় সে
মহামূল্যবান গুনসমূহ প্রায়ই
বিলুপ্তির পথে। আজ কেউই
কাউকে আর কেয়ার করে না!
আপনি দেখবেন, পরিচিতরাও
কী ' দূর্লভ ভংগিমায় ' ক্রমশঃ
'অপরিচিত' হয়ে উঠছে !
আপনজনেরাও কেমন অসাধু
স্টাইলে আপনাকে 'এভোয়েট'
করে চলছে ! রেসপেক্ট এবং
অপরকে গুরুত্ত্ব দেয়া বলতে
কিছুই যেন আর থাকছে না !
কী আর বলবো দুঃখের কথা,
আমাদের খাছ পাবলিকদেরই
যখন এই অবস্থা, তখন আম
পাবলিক থেকে হতাশা বৈ কী !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন